ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে কারখানায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় কসমেটিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম দৈনিক আকাশকে জানান, রবিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এসএফ কসমেটিক কারখানার শ্রমিক নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রবিবার ভোরে নাজনীনের স্বামী আব্দুর রহিমের মৃত্যু হয়। এছাড়া গত মঙ্গলবারের অগ্নিকাণ্ডের পরদিন বুধবার সকালে অগ্নিদগ্ধ শেফালি বেগম মারা যান। এ নিয়ে ওই কারাখানাটির অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, উপজেলার জামালপুর এলাকায় গত মঙ্গলবার বিকালে এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় লাগা আগুনে কারখানার ব্যবস্থাপক জাকির হোসেন, মোসা. নাজনীন বেগম, তার স্বামী আব্দুর রহিম, শেফালী বেগম, শিল্পী রাণী, লিটন মিয়া ও সুমন মিয়াসহ অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

এর আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে কারখানায় দগ্ধ শ্রমিক দম্পতির মৃত্যু

আপডেট সময় ০১:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭