ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

ইলেকট্রিক, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের দেশি প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম আর নেই। গতকাল রোববার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

ওয়ালটন গ্রুপের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজ সোমবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওয়ালটন গ্রুপের করপোরেট কার্যালয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ১১টায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বাদ আসর টাঙ্গাইলের গোসাইজোয়াইরে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর নেই

আপডেট সময় ০৩:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭