ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মাটি খুঁড়ে মিলল হীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাটি খুঁড়তে গিয়ে মিলল ১৮ লাখ টাকার হীরা। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সুরেশ যাদব (৪০) নামের এক কৃষক মাটি খুঁড়তে গিয়ে এক টুকরো হীরা পায়। যার মূল্য অন্তত ১৮ লাখ টাকা (১৫ লাখ রুপি) বলে জানা গেছে। রত্মপাথরের গুণসম্পন্ন হীরার টুকরোটির ওজন ৫ দশমিক ৮২ ক্যারেট। খবর টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বুন্দেলখাণ্ডের পাতি কৃষ্ণ কল্যাণপুরে হীরার খনি আছে। এই এলাকায় মাঝে মাঝেই মাটি খুঁড়ে হীরা পাওয়ার কথা শোনা যায়। সেখানে জেলা প্রশাসন সাধারণ মানুষকে ২৫০ রুপির বিনিময়ে ৬৪ বর্গমিটার জমি ইজারা দেয়। ওই জমি ইজারা নিয়ে হীরার সন্ধানে খোঁড়াখুঁড়ি। কারও ভাগ্যে জোটে, কারও ভাগ্যে জোটে না। ভাগ্যের সন্ধানে ওই এলাকায় হতদরিদ্র কৃষক সুরেশও জমি ইজারা নিয়েছিলেন। সেখানেই মাটি খুঁড়ে তিনি ওই হীরার টুকরোটি পান।

প্রতিবেদনে আরও বলা হয়, এভাবে ৬৪ বর্গমিটার জমি খুঁড়তে খুঁড়তে গত সপ্তাহে একখণ্ড পাথর হাতে আসে সুরেশের। কিন্তু নিছক পাথর ভেবে তা তিনি ফেলে দেননি। হীরা বিশেষজ্ঞদের দেখালে তারা বলেন, এই পাথরখণ্ড আসলে ৫ দশমিক ৮২ ক্যারেট ওজনের সবচেয়ে ভালো হীরার খণ্ড। যার মূল্য ১৫ থেকে ২০ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

মাটি খুঁড়ে মিলল হীরা

আপডেট সময় ১২:৩৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭