ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

স্পেন আ.লীগের বিতর্কিত সম্পাদককে গণপিটুনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেন আওয়ামী লীগের নবগঠিত ‘বিতর্কিত’ কমিটির সাধারণ সম্পাদক রিজভি আলমকে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্পেনে বসবাসরত কয়েকজন প্রবাসী বাংলাদেশি। শনিবার স্পেনের মাদ্রিদ দূতাবাস অফিসে বিজয় দিবসের অনুষ্ঠান চলার সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদ্রিদে বসবাসরত রিজভি আলম মূলত একজন ব্যবসায়ী। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে স্থানীয় প্রবাসীদের। দূতাবাস থেকে পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র করে দেবার নাম করে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন এই রিজভি। অনেকের কাজ করে দিতে না পারায় শনিবার দূতাবাসের অনুষ্ঠানে রিজভিকে পেয়ে অনেকেই টাকা ফেরত চান এবং তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গণপিটুনির শিকার হন রিজভি আলম।

রিজভি আলম হাসপাতালে থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার সমর্থকরা জানান, সর্বইউরোপিয়ান আ’লীগের সাধারণ সম্পাদক এম এ গনি ঘোষিত স্পেন আ’লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করায় মেয়াদ উত্তীর্ণ কমিটির লোকজন সুপরিকল্পিতভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রিজভিকে। স্পেন আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই বর্তমানে দেশে থাকায় তাদের মতামত জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

স্পেন আ.লীগের বিতর্কিত সম্পাদককে গণপিটুনি

আপডেট সময় ১১:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭