ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লালমনিরহাটে বাস খাদে পড়ে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

সদর উপজেলার মোস্তফি কালীরপাট এলাকায় বাস খাদে পড়ে বাচ্চু মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে ২০ জন যাত্রী। রবিবার বেলা সাড়ে ১২টায় রংপুর- কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুড়িগ্রাম সদরের মৃত আলতাফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি (দিবা কোচ) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এসময় ট্রাকটি পালিয়ে গেলেও যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া মারা যান। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

লালমনিরহাটে বাস খাদে পড়ে নিহত ১

আপডেট সময় ১১:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭