ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে প্রস্তাব করবে মিশর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না, এমন একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে যাচ্ছে মিশর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে এই প্রস্তাব তুলতে যাচ্ছে আরব বিশ্বের দেশটি। খবর বিবিসির।

একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্য কোনো দেশ যেন জেরুজালেমে দূতাবাস স্থানান্তর না করে, সে বিষয়টিও প্রস্তাবে উল্লেখ থাকবে। কূটনীতিক বিশেষজ্ঞদের ধারণা, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য মিশরের এই প্রস্তাবে সমর্থন করলেও বিরোধিতা করতে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে প্রস্তাবটি পাস হওয়া নিয়ে শঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।

গত ৬ ডিসেম্বর তেল আবিদ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে বিশ্ববাসী। ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পথে নেমে আসেন ফিলিস্তিনের মানুষ। বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও। এরই মধ্যে গাজা উপত্যকা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে সংঘাত শুরু হয়েছে বিক্ষোভকারীদের।

ইসরায়েলি সেনাদের সংঘাতে শুক্রবার চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বিক্ষোভ থামাতে ফিলিস্তিনি শিশুদের ধরে নিয়ে নির্যাতন করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে প্রস্তাব করবে মিশর

আপডেট সময় ১২:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭