ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় সোয়া ১৭ হাজার বর্গফুটের পতাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার লাকসামে ১৭ হাজার ২৮০ বর্গফুটের একটি জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সামাজিক সংগঠন বিজরা ঐক্যমঞ্চের উদ্যোগে শনিবার লাকসামের বিজরা রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। পরে স্কুল ও কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা কাউছার আমিন মজুমদার সজীবের পরিচালনায় ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, বাকই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল কাসেম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন খোকন, মোহাম্মদ হোসেন ও মো.আবুল বাসার প্রমুখ।

এদিকে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সদর সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ। জেলা প্রশাসকের বাস ভবন প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিকালে নগরীতে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় সোয়া ১৭ হাজার বর্গফুটের পতাকা

আপডেট সময় ১০:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭