ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে ছাত্রলীগ কর্মী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের ঝিকরগাছায় মিলন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের পুজোমণ্ডপের পাশে ঘটলেও যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরে যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলাম হাসপাতালে ছুটে আসেন। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত মিলন একই উপজেলার কাটাখাল গ্রামের আলোম হোসেনের ছেলে।

নিহতের খালত ভাই মিজানুর রহমান বলেন, তার খালত ভাই মিলন হোসেন শহিদ মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে মাস্টার শেষ করেছেন। সে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ কর্মী ছিল। আজ মহান বিজয় দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছিল। দুপুর আড়াইটার দিকে কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে পুজামণ্ডপের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাকে জখম আহত করে। এসময় পরিবারের লোকজন খবর পেয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই মিলন হোসেন মারা গেছে। ধারণা করা হচ্ছে- বাম পাশের পেটে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মোহাম্মাদ মাসুদ করিম বলেন, শুনেছি- পুজোমণ্ডপের কাছে ছুরিকাঘাতে আহত মিলন হাসপাতালে মারা গেছে। খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে, কারা খুন করেছে জানা গেছে, আটকের চেষ্টা চলছে৷ এই মূহূর্তে খুনিদের নাম বলা যাবে না কি কারণে খুন করেছে প্রকৃত ঘটনা উৎঘাটনের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যশোরে ছাত্রলীগ কর্মী খুন

আপডেট সময় ১০:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭