ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

বেলুচিস্তানেও বাংলাদেশের ৭১-এর মতো ধর্ষণ করছে পাকিস্তানি সেনারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেলুচিস্তানে নারকীয় অত্যাচার শুরু করছে পাকিস্তানি সেনারা। সেখানকার নারীদের ধরে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে করা হচ্ছে ধর্ষণ। পাকিস্তান সেনাদের এই অত্যাচার ১৯৭১ সালের তৎকালীন পূর্বপাকিস্তানের ভয়ঙ্কর অবস্থার পুনরাবৃত্তি এমনটাই অভিযোগ করলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী ফরজানা মজিদ বেলুচ। তাঁর অভিযোগ এমন এক সময়ে যখন, বেলুচিস্তানে সেনা অভিযান চালাচ্ছে পাকিস্তান সরকার।

পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ (Dunya News) এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে চলছে সেনা অভিযান। সন্ত্রাসবাদকে রুখতে অভিযান পরিচালনের প্রসঙ্গ থাকলেও বেলুচ মানবাধিকার কর্মীদের দাবি, বিক্ষুব্ধ কণ্ঠস্বর দমিয়ে রাখতে বেলুচিস্তানে চলছে সেনা অভিযান। আর এই প্রসঙ্গেই ফরজানা মাজিদ বেলুচ ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের প্রসঙ্গ টেনেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে পূর্বপাকিস্তানের বাঙালি মহিলাদের নির্বিচারে গণধর্ষণ ও খুন করা হতো বেলুচিস্তানেও এখন তৈরি হয়েছে একই পরিস্থিতি। অন্তত ৪০ জন নারীকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শিশুদেরও রেহাই দেওয়া হচ্ছে না।

বেলুচিস্তানের স্বাধিকারের দাবিতে বিগত দীর্ঘ ৬০ বছর ধরেই চলছে বিক্ষোভ। বেলুচ বিদ্রোহীরা সরাসরি পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করছে। বারেবারে এখানে সেনা অভিযান হয়েছে। বিশেষকরে ডেরা বুগতি এলাকায়। অঞ্চলটি বিদ্রোহীদের মূল ঘাঁটি। এখানেই থাকতেন বিদ্রোহী বেলুচদের প্রধান নেতা নবাব আকবর বুগতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

বেলুচিস্তানেও বাংলাদেশের ৭১-এর মতো ধর্ষণ করছে পাকিস্তানি সেনারা

আপডেট সময় ০৩:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭