ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় হামাসের অবস্থানে ইসরাইলের বিমান হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজায় কট্টরপন্থী ইসলামি গ্রুপ হামাসের অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদি এ রাষ্ট্রে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ বিমান হামলা চালানো হলো। খবর এএফপি’র।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় কট্টরপন্থী এ গ্রুপের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এসব সামরিক ঘাঁটি প্রশিক্ষণ ও অস্ত্র গুদাম হিসেবে ব্যবহার করা হয়। গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলা চালানোর পর পাল্টা এ বিমান হামলা চালানো হয়।

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র জানায়, গাজা উপত্যকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ১০ দফারও বেশী বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইলের বিমান হামলা চালানো এসব স্থানের মধ্যে গাজার উত্তরাঞ্চলীয় শাতি শরণার্থী শিবিরের কাছে হামাসের একটি নৌ ঘাঁটি ও একটি সামরিক ঘাঁটি রয়েছে। সূত্র আরো জানায়, এসব হামলা হামাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থানের উল্লেখযোগ্য ক্ষতির পাশাপাশি এসবের পার্শ্ববর্তী আরো অনেক ঘরবাড়িরও ক্ষতি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গাজা থেকে ছোড়া দু’টি রকেট ধ্বংস করার কয়েক ঘণ্টা পর এ বিমান হামলা চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় হামাসের অবস্থানে ইসরাইলের বিমান হামলা

আপডেট সময় ০২:৩০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭