ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

মিসরে মধ্যপ্রাচ্যের ‘বৃহত্তম’ সামরিক ঘাঁটির উদ্বোধন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিসরের আলেকজান্দ্রিয়া প্রদেশের আল-হাম্মাম শহরে বিশাল এক সামরিক ঘাঁটি নির্মিত হয়েছে। ওই সামরিক ঘাঁটির উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি। ওই ঘাঁটিকে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি আখ্যা দিয়েছে দেশটির কর্মকর্তারা। তেহরানভিত্তিক সম্প্রচারমাধ্যম প্রেস টিভির খবর থেকে এসব কথা জানা গেছে।

রাজতন্ত্রের অবসান শেষে প্রথম মিসরীয় প্রেসিডেন্ট মোহাম্মাদ নাগিব-এর নামে সামরিক ঘাঁটিটির নামকরণ হয়েছে। শনিবার এটি উদ্বোধনের সময় জেনারেল সিসির সঙ্গে কয়েকটি আরব দেশের নেতা উপস্থিত ছিলেন। ৬৫ বছর আগে মিশরে রাজতন্ত্রের পতন হলে মোহাম্মাদ নাগিব দেশটির প্রথম প্রেসিডেন্ট হন।

মিসরীয় কর্মকর্তাদের দাবি মোতাবেক ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহরগুলোর নিরাপত্তা এবং এসব এলাকার নানা প্রকল্প রক্ষার দায়িত্ব পালন করবে এ ঘাঁটি। এসব এলাকা হচ্ছে মিশরের পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসীরা এসব এলাকায় তৎপরতা চালিয়ে মিশরের পর্যটন খাতে বিরাট ক্ষতি ডেকে এনেছে।

গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সন্ত্রাসীরা এ তৎপরতা শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

মিসরে মধ্যপ্রাচ্যের ‘বৃহত্তম’ সামরিক ঘাঁটির উদ্বোধন

আপডেট সময় ০৬:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭