ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের ‘শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে’ মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম : মাহদী আমিন জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ আশুলিয়ায় সাংবাদিককে ডেকে নিয়ে হত্যাচেষ্টা আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ‘মুখে নয়, খেলা হবে মাঠে’ যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন

সিরাজগঞ্জে ১ বছর পর ছাত্রলীগ নেতার লাশ উত্তোলন

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের দাফনের ৩৭৯ দিন পর তার মরদেহটি তোলা হল। বুধবার দুপুরে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ান থানা পুলিশের উপস্থিতিতে পশ্চিমপাড়া কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়।

ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হাসান উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের রজব আলীর ছেলে এবং সরকারি আকবর আলী কলেজের ৩য় বর্ষের সম্মান শ্রেণির ছাত্র ছিলেন।

জানা গেছে, ২০১৬ সালের ২৯ নভেম্বর বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনার সময় ইমতিয়াজ মোটরসাইকেলে তার রুবেল নামের অপর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বালসাবাড়ী বাজার থেকে উল্লাপাড়া আসছিলেন। ঘটনাস্থলে বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। এ সময় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।

নিহতের পিতা রজব আলী জানান, দুর্ঘটনার অনেক দিন পর তিনি জানতে পারেন তার ছেলে রুবেলের মৃত্যু নিছক সড়ক দুর্ঘটনায় নয়। তাকে কেউ হত্যা করেছে বলে তিনি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছেন। ফলে গত ৮ অক্টোবর ১৭ তারিখে তিনি সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উল্লাপাড়া স্টেশন এলাকার বাসিন্দা দুই সহোদর ভাই রুবেল ও রাসেল এবং পশ্চিমপাড়া গ্রামের একরামুল ও মনিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক সুফিয়ান জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশনায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার উদ্দিন শামীমের চিঠির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য ইমতিয়াজ হাসান রুবেলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শামছুল আলম ও খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে ১ বছর পর ছাত্রলীগ নেতার লাশ উত্তোলন

আপডেট সময় ০৩:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭