ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঝন্টুর

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। আজ বুধবার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

তিনি সবচেয়ে বেশি আচরণবিধি মেনে চলেন দাবি করে সরকারদলীয় প্রার্থী বলেন, ‘তার পরও আমার ওপর স্টিম রোলার চালানো হচ্ছে। এখন নির্বাচন কমিশনের ওপর নির্বাচন। আমার ওপর এক রকম আইন তাদের ওপর এক রকম আইন তা ঠিক নয়।’

ঝন্টু জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার প্রতি ইঙ্গিত করেন আচরণবিধি লঙ্ঘনের। তিনি অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার লাঙ্গল মার্কার একটি সভা অনুষ্ঠিত হয়েছে সাতমাথা এলাকায়। তারা স্টেজ ব্যবহার করেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেট যায়নি। কিন্তু আমি স্টেজ কেন চেয়ারে বসে মিটিং করতে গেলেই তারা বাধা দিচ্ছে।’

ঝন্টু বলেন, ‘যারা আচরণবিধি মেনে চলার পরও তাদের ডিস্টার্ব করা হচ্ছে মানে নির্বাচনটা অন্যদিকে নেয়ার চেষ্টা চলছে। এদিকে আর একটি পক্ষ থেকে ঝন্টুর বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রভাব খাটানো ও কালো টাকা ব্যবহারের। এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন সদ্য সাবেক মেয়র ঝন্টু। তিনি বলেন, ‘কালো টাকা কী আর সাদা টাকা কী আমি তা জানি না। টাকার অভাবে নির্বাচন করতে পারছি না। বরং কালোটাকা যাদের কাছে আছে তারাই এই টাকার ব্যবহার জানেন।’

গতকাল মঙ্গলবার বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা এবং বাসদ-সিপিবির প্রার্থী আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, কালো টাকার ব্যবহার করছেন ঝন্টু। এ অভিযোগের প্রতিবাদ করে ঝন্টু বলেন, ‘আমি অনুরোধ করব তারা যে কালো টাকার ব্যবহার মানুষকে শিখিয়েছেন তার ব্যবহার তারা বাদ দিক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঝন্টুর

আপডেট সময় ০৩:০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭