ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতিয়ায় গৃহবধূ খুন, শ্বশুর-শাশুড়ি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে শারমিন আক্তার (২০) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী মোশারফ হোসেন। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রেহানিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শারমিন আক্তার হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে। আটকরা হলেন রফিক ব্যাপারী (৫৭) ও তার স্ত্রী (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬/৭ মাস আগে মোশারফ হোসেনের সঙ্গে বিয়ে হয় শারমিন আক্তারের। সোমবার রাত আটটার দিকে ঘরের ভেতর মোশারফ ও শারমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে যায় মোশারফ। পরে বাড়ির লোকজন ভেতরে গিয়ে শারমিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে।

নিহতের বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় মোশারফ শারমিনকে মারধর করত। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মোশারফ শারমিনকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে তার স্বামী গলাটিপে হত্যা করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

ওসি আরো জানান, ঘটনায় জড়িত থাকা সন্দেহে নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতিয়ায় গৃহবধূ খুন, শ্বশুর-শাশুড়ি আটক

আপডেট সময় ০২:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭