ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে জামাইকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক গরু বিক্রেতাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মোশারফ হোসেন (৪৫) একই এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ জানান, ১০ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার বড়গাঁও এলাকার শ্বশুরবাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি।

নিহত মোশারফের ছোট ভাই স্কুল শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, মোশারফের স্ত্রী পারভিন আক্তার (৩২) গরু কেনাবেচার ১০ হাজার টাকা স্বামীকে না জানিয়ে খরচ করে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে দু`দিন আগে পারভিন ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর ছেলে অসুস্থ হওয়ার খবর পেয়ে মোশারফ রবিবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান। এ সময় স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে বলে শুনেছি।

তবে ওসি আলম চাঁদ বলেন, মোশারফের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বশুরবাড়ির লোকজন তাকে লাঞ্ছিত করলে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন। পুলিশ ঘটনা তদন্ত করছে। পুলিশ লাশ হেফাজতে নিয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে জামাইকে হত্যা

আপডেট সময় ০২:০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭