ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘হলিউডে নারীর দেহকেই প্রাধান্য দেয়া হয়’

আকাশ বিনোদন ডেস্ক:

সাম্প্রতিক সময়ে হলিউড প্রযোজক ও পরিচালক হার্ভে উইন্সটনের যৌন কেলেঙ্কারিতে বেশ নড়েচড়ে বসেছেন হলিউড তারকারা। হলিউডের নারী তারকারাও খোলস ছেড়ে বেরিয়ে এসে জানিয়েছেন নিজেদের অভিযোগ। আর সে উত্তাপেই নতুন করে ঘি ঢাললেন ‘থর’ ছবি খ্যাত অভিনেত্রী নাটালি পোর্ট্ম্যান।

ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মিরর-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হলিউডে অভিনয়ের চাইতে নারী তারকাদের দেহকেই প্রাধান্য দেয়া হয় বেশি। তাই শোবিজে যৌনতা নিয়ে পুরুষের অসদাচরণগুলোকে স্বাভাবিকভাবেই মেনে নেন নাটালি। শুধু তাই নয়, হলিউডে এ পর্যন্ত তার সঙ্গে ১০০ বারেরও বেশি যৌন অসদাচরণের ঘটনা ঘটেছে বলেও জানান অস্কারজয়ী এ তারকা।

নিজের ঘটনা বলতে গিয়ে নাটালি বলেন, ‘হলিউডের একজন প্রযোজক তাকে একবার প্রাইভেট জেটে করে ঘুরার প্রস্তাব দেন। কথা ছিল সেই জেটটিতে আরো লোকজন থাকবে। কিন্তু পরবর্তীতে তিনি দেখতে পান শুধু তাকেই প্রস্তাব দেয়া হয়েছিল এবং জেটটিতে একটি বিছানা করা ছিল। এমন অসংখ্যা ঘটনা ঘটেছে তার হলিউড ক্যারিয়ারে।’

১৯৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে ‘দ্য প্রফেশনাল’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে এ তারকার। ‘দ্য প্রফেশনাল’ ছবিতে ক্ষুদে তারকা হিসেবে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান এ তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘হলিউডে নারীর দেহকেই প্রাধান্য দেয়া হয়’

আপডেট সময় ০৭:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭