ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল-আকসায় বিকল্প নিরাপত্তার কথা ভাবছে ইসরায়েল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমের আল আকসা মসজিদ অত্যন্ত পবিত্র স্থান। সম্প্রতি এ মসজিদকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ মসজিদের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানো নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে টানা সহিংসতার ধারাবাহিকতায় এখন ইসরায়েল কিছুটা সুর নরম করেছে।

একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা বিবিসিকে বলেছেন, তারা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নেবার কথা বিবেচনা করছেন।শুক্রবার থেকে দুই তরফের মধ্যে সহিংসতায় পাঁচজন ফিলিস্তিনি ও তিনজন ইসরায়েলি নিহত হয়। এ নিয়ে ক্ষমতাধর দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে।

ইসরায়েল বলছে, ওই এলাকায় ফিলিস্তিনিদের হামলায় দুজন ইসরায়েলি পুলিশ নিহত হবার পর নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এই মেটাল ডিটেক্টর বসিয়েছে।এ বিষয়ে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস মনে করেন, নিরাপত্তা কিছুই না, এটি শুধুমাত্র ইসরায়েলিদের নিয়ন্ত্রণ আরোপের একটি কৌশল।

অনেকেই বলছেন, এটা ইসরায়েলের পক্ষ থেকে সুর নরম করবার একটি লক্ষণ এবং চলমান ইস্যুতে এই প্রথম তাদের নরম হতে দেখা গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল-আকসায় বিকল্প নিরাপত্তার কথা ভাবছে ইসরায়েল

আপডেট সময় ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭