ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবারও বান্দরবানে পাহাড় ধস, নিখোঁজ ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রবল বর্ষণের মধ্যে বান্দরবানের রুমা উপজেলায় সড়কে পাহাড় ধসে পড়ে কয়েকজন মাটিচাপা পড়ার খবর পাওয়া গেছে।রোববার দলিয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক।এরপর থেকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে বলে ইউএনও জানান।

ইউএনও জানান, বান্দরবান থেকে যাত্রীবাহী একটি বাস রুমা যাওয়ার পথে বেলা ১১টার দিকে দলিয়ানপাড়া এলাকায় পৌঁছলে পাহাড় ধসে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়।

“যাত্রীরা বাস থেকে নেমে পাহাড় ধসের জায়গাটি হেঁটে পার হচ্ছিলেন। প্রথমে ৪/৫ জন যাত্রী পার হয় যান। কিন্তু পরে আরও কয়েকজন যাত্রী পার হওয়ার সময় তাদের উপর পাহাড় ধসে পড়ে। এতে ৬ থেকে ৭ জন যাত্রী মাটিচাপা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।” ওই বাসে ১২ জন যাত্রী ছিলেন জানিয়ে ইউএনও বলেন, সেনাবাহিনীর ১৯ ইসিবির একটি দল অভিযান চালিয়ে তিন জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও বান্দরবানে পাহাড় ধস, নিখোঁজ ৫

আপডেট সময় ০২:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭