ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েল প্রীতি বন্ধ ও ইয়েমেনে হামলা থামালেই সৌদির সঙ্গে সম্পর্ক: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের সঙ্গে ইরান পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে এর জন্য সৌদিকে দুটি শর্ত দিয়েছেন তিনি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও ইয়েমেনে হামলা বন্ধ করলেই ইরান-সৌদি বন্ধু রাষ্ট্র হতে পারে বলে ইরানের পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে আজ রবিবার এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলের প্রতি আনুগত্য বন্ধ করার পাশাপাশি নিজের এবং আঞ্চলিক জাতিগুলোর ওপর আস্থা ও নির্ভরশীলতা বাড়ালে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। রুহানি বলেন, সৌদি আরবের উচিত দারিদ্রপীড়িত ইয়েমেনি জনগণের ওপর নির্বিচারে বোমা হামলা বন্ধ করা এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার জন্য যে দৌড়ঝাপ করছে সেখান থেকে সরে আসা।

তিনি বলেন, ‘আমরা সৌদি আরবের কাছ থেকে দুটি জিনিস প্রত্যাশা করছি। আর তা হলো ইসরায়েলের সঙ্গে বিভ্রান্তমূলক বন্ধুত্ব ছিন্ন করা এবং ইয়েমেনের ওপর অমানবিক বোমা বর্ষণ বন্ধ করা।’

রুহানি তার অন্য এক বক্তব্যে জেরুজালেম বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে বলেন, তার এ পদক্ষেপ বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।

তিনি বলেন, এ অঞ্চলে মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাজিত হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্র নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পবিত্র আল কুদস বা বায়তুল মুকাদ্দাস বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত একটি আগ্রাসন বলেও মন্তব্য করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েল প্রীতি বন্ধ ও ইয়েমেনে হামলা থামালেই সৌদির সঙ্গে সম্পর্ক: রুহানি

আপডেট সময় ১২:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭