ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত শালবনে বাংলাদেশের মণিপুরি থিয়েটারের নাটক

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের গুয়াহাটির গোয়ালপাড়ায় বাদুংদুপ্পা কলাকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্ডার দি শাল ট্রি’ থিয়েটার ফেস্টিভাল। শালবনের ভেতরে আয়োজিত ভিন্ন ধারার এই উৎসব ‘অর্গানিক থিয়েটার ফেস্ট’ হিসেবেও জনপ্রিয়।

আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর উৎসবটি অনুষ্ঠিত হবে। এই উৎসবের বৈশিষ্ট্য হলো এখানে দিনের আলোয় কোনও প্রযুক্তি বা যন্ত্রপাতির ব্যবহার ছাড়া কেবল শরীরী কৌশলের মধ্য দিয়ে নাটক মঞ্চায়ন করা হয়। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের এক্সপেরিমেন্টাল ও ফিজিক্যাল প্রযোজনাগুলো এ উৎসবে মঞ্চস্থ হয়। প্রদর্শনী হয় উন্মুক্ত মঞ্চে। দুই হাজারেরও বেশি দর্শকের সমাগম হয় উৎসবের প্রতিটি প্রদর্শনীতে।

অষ্টমবারের মতো আয়োজিত এই উৎসবে মঞ্চায়নের জন্য বাংলাদেশ থেকে মণিপুরি থিয়েটারের জনপ্রিয় ‘ইঙাল আধার পালা’ নাটকটি মনোনীত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশের কোনও নাট্যদল উৎসবটিতে অংশগ্রহণ করছে। বাংলাদেশের বিজয় দিবসে আগামী ১৬ ডিসেম্বর সকাল ১০টায় নাটকটি মঞ্চায়িত হবে সেই শালবনে।
নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে কথক বা সূত্রধরের ভূমিকায় আছেন জ্যোতি সিনহা। নাটকটি বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় মঞ্চস্থ হবে। বাংলা ভাষায় সূত্রধরের ভূমিকায় অভিনয় করবেন জ্যোতি। অন্যান্য ভূমিকায় থাকছেন উজ্জ্বল সিংহ, অরুণা সিনহা, সুশান্ত সিংহ, বিধান সিংহ, শ্যামলী সিনহা, সুজলা সিনহা, প্রিয়াংকা সিনহা, সুনীল সিংহ, দীপু সিংহ ও সমরজিৎ সিংহ।

মণিপুরি থিয়েটারের ‘ইঙাল আধার পালা’মণিপুরি এক মৃদঙ্গবাদকের মৃদঙ্গ হারানোর করুণ কাহিনির মধ্য দিয়ে প্রতীকীভাবে একটি জাতিসত্তার সাংস্কৃতিক সংকটকে নাটকটিতে রূপায়িত করা হয়েছে। ইতোমধ্যে নাটকটির ৩০টি প্রদর্শনী হয়েছে।

উৎসবটিতে অংশ নিতে মণিপুরি থিয়েটার ১১ ডিসেম্বর ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে। দশ দিনের সফরে আসাম ও ত্রিপুরার আরও ৪টি স্থানে নাট্যপ্রদর্শনী করবে দলটি। ‘ইঙাল আঁধার পালা’ ছাড়াও ত্রিপুরার কৈলাসর ও ধর্মনগর এবং আসামের শিলচর ও গুয়াহাটিতে দলটির ‘কহে বীরাঙ্গনা’ নাটকের ৪টি প্রদর্শনী হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত শালবনে বাংলাদেশের মণিপুরি থিয়েটারের নাটক

আপডেট সময় ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭