ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন, নিরাপত্তা কর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে থানা পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকার ইউসিবি ব্যাংক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তবে ব্যাংকটির ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় আল জয়নাল প্লাজার বিপরীতে ইউসিবি ব্যাংক ভবনে এ আগুন লাগে। আগুনের ঘটনায় ভবনে থাকা বাসিন্দারা ১০ তলার ছাদে আশ্রয় নেন।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ব্যাংকের সিকিউরিটি গার্ড সেলিম (৫০) আগুনে নিহত হয়েছেন, তার লাশ উদ্ধার করা হয়েছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান কামাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিটসহ ঢাকার কয়েকটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন, নিরাপত্তা কর্মী নিহত

আপডেট সময় ০১:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭