ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ১৪ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলে সেমুলিকি শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে। অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স নামের ওই বিদ্রোহী গ্রুপের হামলার ঘটনায় এখনো তিনজন নিখোঁজ আছেন।

বিদ্রোহীদের এই হামলাকে সাম্প্রতিক সময় জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ঘটে যাওয়া সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং নিহত শান্তিরক্ষীদের জন্য গভীর শোক প্রকাশ করেন। শান্তিরক্ষীদের উপর হামলাকারীদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

জাতিসংঘ শান্তি মিশনের দায়িত্বে থাকা আন্ডার সেক্রেটারি জেনালে জ্য-পিয়েরে ল্যাঁক্রুয়ার বলেছেন, ওই ঘাঁটিতে আরও সৈন্য পাঠানো হয়েছে এবং আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত

আপডেট সময় ০২:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭