ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে বাস, পথচারীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় লুৎফর রহমান শেখ (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ইসলাম শেখের ছেলে বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটার উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ফালগুনী পরিবহন রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।

আর টুঙ্গিপাড়া পরিবহনের বাসটি গোপীনাথপুর স্কুলের দেয়াল ভেঙে বাউন্ডারির মধ্যে ঢুকে যায়। এ সময় বাসের চাপায় পথচারী লুৎফর রহমান শেখসহ অন্তত উভয় বাসের ১১ যাত্রী আহত হন। পরে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত লুৎফর রহমান শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে বাস, পথচারীর মৃত্যু

আপডেট সময় ০৩:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭