ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লা মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি

অাকাশ জাতীয় ডেস্ক:

৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডারের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠ থেকে মুক্ত দিবসের র‌্যালি শুরু হয়। নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুমিল্লা নগর উদ্যানে গিয়ে র‌্যালিটি শেষ হয়। সেখানে অবস্থিত বঙ্গুবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে ৮ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়ানো হয়।

র‌্যালিতে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহম্মেদ বাবুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার প্রমুখ।

এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে শিখা প্রজ্বলন এবং সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট সময় ০৫:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭