ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গরুর মাংসের কেজি ৩৫০ টাকা, সঙ্গে মুলা ফ্রি!! ফ্রি!!

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীতে শহরজুড়ে মাইকিং করে বিক্রি করা হচ্ছে গরুর মাংস। ৪৬০ টাকা কেজি দরের গরুর মাংস রাতারাতি ৩৫০ টাকায় নেমে এসেছে। সেই সঙ্গে কে কত টাকা কমে মাংস বেচতে পারে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা। মাংসের দাম বেড়ে যাওয়ায় চরম মন্দার মুখে পড়া ব্যবসার চাকা ঘুরাতে শহরের কয়েকজন মাংস ব্যবসায়ী গরুর মাংসের পরিবর্তে মহিষের মাংস বিক্রি শুরু করছেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে প্রথম দিকে খুব একটা সাড়া না মিললেও পিকআপভ্যানে হৃষ্টপুষ্ট মহিষ নিয়ে শহরজুড়ে প্রচারণা চালিয়ে ৩৪০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেন ব্যবসায়ীরা। কয়েকদিনের মধ্যে গরুর মাংসের ও মাছের বাজারের এর প্রভাব পড়ে। এ অবস্থায় শুরু হয় মাংস ব্যবসায়ী সিন্ডিকেটের নানা রকম ফন্দিফিকির ও ভয়ভীতি প্রদর্শন। এতেও কোনো কাজ না হওয়ায় শেষমেশ গরুর মাংস বিক্রেতাদের মাঝে শুরু হয় প্রতিযোগিতা।

বুধবার নীলফামারী শাখামাছা বাজারে গিয়ে দেখা গেছে, অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিলেও কেউ কেউ মাইকিং করে ৩৫০ টাকা দরে মাংস বিক্রি করছেন। তবে কিছু ব্যবসায়ী ক্রেতা টানতে শুরু করেছেন নতুন ফন্দি। ১ কেজি মাংসের সঙ্গে ১ কেজি মুলাও ফ্রি দিচ্ছেন। তবুও তেমন সাড়া পাচ্ছেন না বলে দাবি মাংস ব্যবসায়ীদের।

শাখামাছা বাজারের মাংস ব্যবসায়ী হাসান বলেন, গরুর মাংসের বাজার আগের মতো নেই। ক্রেতা টানতে বিভিন্ন ব্যবসায়ী নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ গরুর মাংসের পরিবর্তে মহিষের মাংস বিক্রি করছেন। আবার কেউ কেউ মাংসের সঙ্গে অন্য উপকরণ ফ্রি দিচ্ছেন। গরুর মাংসের বাজার মন্দা বললেই চলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গরুর মাংসের কেজি ৩৫০ টাকা, সঙ্গে মুলা ফ্রি!! ফ্রি!!

আপডেট সময় ০৩:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭