ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার ১ জুন থেকে রামিসা হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হবে: আইনমন্ত্রী ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে চায় বিসিবি আড়াইহাজারে মস্তকবিহীন মরদেহ উদ্ধার: বিদেশ থেকে আনা হলো মূল পরিকল্পনাকারীকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়া: হরমুজে ফিরছে বাণিজ্যিক জাহাজ, সরছে মার্কিন অবরোধ

সংসদ সদস্য মমতাজের ভাইয়ের বাসা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের সিংগাইরে সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমের ভাইয়ের বাসা থেকে ঝুমা আক্তার নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়মণ্ডপ গ্রামের নিজস্ব বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ঝুমা আক্তার পার্শ্ববর্তী মেদুলিয়া গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী। মমতাজ বেগমের বড় ভাই ইবারত হোসেনের বাড়িতে থেকে ঝুমা আক্তার পড়াশুনা করত এবং গান শিখত বলে জানা গেছে।

সংসদ সদস্য মমতাজের ভাই ইবারত হোসেন জানান, সকালে ঝুমা ঘুম থেকে ওঠে বাসার কাজকর্ম করেছে। সকালের নাস্তা শেষে তার স্ত্রী ও ঝুমার সমবয়সী মেয়ে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিল। ইবারত ও তার ছেলে পাশের আরেকটি বাড়িতে যান। সকাল ১০টার দিকে ইবারতের কলেজ পড়ুয়া ছেলে ফিরোজ বাড়িতে ফিরে নিজ রুমে ঝুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

তিনি জানান, ঘাটের ওপর চেয়ার পেতে গলায় কাপড় পেঁছিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ঝুমা আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি ইবারত হোসেন।

ঝুমা আক্তারের মামা আবু সাঈদ জানান, ঝুমার মা চাকরি নিয়ে বিদেশে গেছেন। সাড়ে তিন বছর ধরে ঝুমা ইবারতের বাড়িতে থাকে। টুকটাক কাজকর্মের পাশাপাশি গান শিখে এবং পড়ালেখা করে। তবে ভাগ্নির মৃত্যুর বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

সংসদ সদস্য মমতাজের ভাইয়ের বাসা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭