ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাণি বিজ্ঞান অলিম্পিয়াডে কুমিল্লা ভিক্টোরিয়ার মোহছেনা চ্যাম্পিয়ন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ প্রাণি বিজ্ঞান সমিতির আয়োজনে প্রাণি বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ উচ্চ মাধ্যমিক পর্যায়ে সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থী মোহছেনা নাহিয়ান। দেশের ১০টি বিভাগীয় অঞ্চলের প্রায় ২০০ শতাধিক কলেজের ১৪০০ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক বিভাগীয় অঞ্চলের দুইজন করে প্রতিযোগীকে বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ করে।

পরে এই ১০ বিভাগীয় অঞ্চলের মোট ২০ জনের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান অনুষদে হয়। এই চূড়ান্ত প্রতিযোগিতায় মোহছেনা নাহিয়ান চ্যাম্পিয়ন হয়েছে বলে নিশ্চিত করে জানান ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মহিউদ্দিন মো. শাহাজাহান ভূঁইয়া।

এই বিষয়ে ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ৈ বলেন, সারাদেশের অসংখ্যা কলেজের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহছেনা নাহিয়ানের এই অর্জন এটি খুব প্রসংশনীয়। তার এই অর্জনে ভিক্টোরিয়া কলেজে তথা পুরো কুমিল্লা অঞ্চলের মুখ উজ্জ্বল করেছে। তার এই অর্জনের মাধ্যমে শিক্ষাজীবনে পড়ালেখার গতি আরো একধাপ বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের বলেন, এ প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থী তার মেধাকে আরো শাণিত করার সুযোগ পেয়েছে। তার এই অর্জনে আমরা ভিক্টোরিয়া কলেজ পরিবার অনেক আনন্দিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাণি বিজ্ঞান অলিম্পিয়াডে কুমিল্লা ভিক্টোরিয়ার মোহছেনা চ্যাম্পিয়ন

আপডেট সময় ০১:২১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭