ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাইতুল মোকাদ্দাসের ইসলামি পরিচিতি মুছে ফেলা যাবে না: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জেরুজালেম খ্যাত বাইতুল মোকাদ্দাস শহরের আরব ও ইসলামি পরিচিতি কেউ মুছে ফেলতে পারবে না। বাইতুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।

তিনি তার অফিসিয়াল টুইটার পেইজে আরবি ভাষায় লিখেছেন, “শত্রুরা চাক বা না চাক বাইতুল মোকাদ্দাস বা আল-কুদস শহর চিরদিন আরব ও ইসলামি পরিচিতি নিয়ে টিকে থাকবে। ”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সারা বিশ্বের বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন।

বুধবার হোয়াইট হাউজ থেকে দেয়া ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প আরো জানিয়েছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে সরিয়ে নেয়া হবে।

ট্রাম্প তার ঘোষণায় বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি যে, বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার সময় হয়েছে। আগের সব প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় এ বিষয়ে প্রতিশ্রুতি দিতেন কিন্তু কেউ বাস্তবায়ন করেন নি। আমি বাস্তবায়ন করলাম।”

১৯৯৫ সালের ২৩ অক্টোবর ইসরাইলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বাইতুল মোকাদ্দাসে নেয়ার বিল পাস করে মার্কিন কংগ্রেস। কিন্তু বিশ্বজনমতের প্রবল আপত্তির কথা বিবেচনা করে এতদিন কোনো মার্কিন প্রেসিডেন্ট ওই প্রস্তাব বাস্তবায়নের সাহস করেননি। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জেরুজালেম বা বাইতুল মোকাদ্দাস শহর দখল করে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ডলারের দামে নতুন রেকর্ড

বাইতুল মোকাদ্দাসের ইসলামি পরিচিতি মুছে ফেলা যাবে না: ইরান

আপডেট সময় ০১:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭