ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকপাচারকারীদের গুলি করুন: ইন্দোনেশীয় প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদকের বিস্তার রোধে আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের মাদক পারাচকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উয়িদোদো। এছাড়া দৃঢ় হোন, বিশেষভাবে বিদেশি মাদক পাচারকারীদের বিষয়ে যারা এদেশে প্রবেশ করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছে। তাদের গুলি করুন, কারণ আমরা এখন বস্তুত মাদক সংক্রান্ত জরুরি অবস্থার মধ্যে আছি। শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার একটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

মাদক সংক্রান্ত বিষয়ে ইন্দোনেশিয়া আইনকানুন অত্যন্ত কঠোর। আদালত যেসব মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের দণ্ড কার্যকর করার নির্দেশ দিয়ে এর আগে সমালোচিত হয়েছিলেন উয়িদোদো। মৃত্যুদণ্ড রহিত করার জন্য অধিকার আন্দোলনকারীরা ও বিশ্বের বেশ কয়েকটি সরকার ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

উয়িদোদোর এ বক্তব্যকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের নির্দেশের সঙ্গে তুলনা করা হচ্ছে। এক বছর ধরে কঠোর মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন দুতার্তে। এই অভিযানে ফিলিপিন্সের বহু কথিত মাদক ব্যবসায়ী নিহত হন। এছাড়া উয়িদোদোর পক্ষ থেকে গুলি করার নির্দেশ আসার এক সপ্তাহ আগে রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে তাইওয়ানি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে ইন্দোনেশীয় পুলিশ। ফিলিপিন্সের নিষ্ঠুর এই অভিযান বিশ্ব সম্প্রদায়ের অনেকের নিন্দার বিষয় হয়ে দাঁড়ায় যাদের মধ্যে জাতিসংঘ অন্যতম।

পুলিশ জানিয়েছে, একটি গোষ্ঠী ইন্দোনেশিয়ায় এক টন ক্রিস্টাল মেথামফেটামিন পাচারের চেষ্টা করছিল, নিহত তাইওয়ানি ওই গোষ্ঠীর অংশ ছিল।গ্রেফতার এড়ানোর চেষ্টাকালে সে নিহত হয় বলে দাবি করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদকপাচারকারীদের গুলি করুন: ইন্দোনেশীয় প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭