ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, নারীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা মুরাদনগরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় নজরুল ইসলাম নামের (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে। নজরুল ইসলাম উপজেলার নেয়ামতপুর গ্রামের মৃত আক্কাছ আলী চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী কামারচর গ্রামের বালু ব্যবসায়ী নান্নু মিয়া বলেন, ‘আমি ব্যবসার কাজে নেয়ামতপুর গ্রামের করিম মিয়ার দোকানে চা খেতে গিয়ে দেখি নজরুল ইসলাম ও প্রতিবেশী দোকানদার করিম মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া চলছে।

একপর্যায়ে করিম মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৪০) পেছন থেকে এসে নজরুল ইসলামকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ থানায় নিয়ে এসেছি, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, নারীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ১২:০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭