ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উপসাগরীয় সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি বাদশাহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কুয়েতে উপসাগরীয় দেশগুলোর জোট ‘গাল্ফ কো-অপোরেশন কাউন্সিলের’(জিসিসি) সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে কাতার জানিয়েছে, সম্মেলনে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি অংশ নেবেন। খবর বিবিসি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নভেম্বরের শেষের দিকে কুয়েত এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় কাতারকে। ঠিক ছয় মাস আগে জুনের প্রথম সপ্তাহে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় চারটি দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তারপর প্রথম কোনো আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল কাতার।

১৯৮১ সালে গাল্ফ কো-অপোরেশন কাউন্সিল গঠিত হয়। এটি উপসাগরীয় দেশগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি জোট। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েত এই জোটের সদস্য। উপসাগরীয় অন্য প্রতিবেশীদের মতো কুয়েত ও ওমান কাতারকে বয়কট করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উপসাগরীয় সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি বাদশাহ

আপডেট সময় ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭