ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুবাই প্রবাসীর শিশু সন্তানসহ স্ত্রী গত চার দিন ধরে নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুর যাবার পথে দুবাই প্রবাসীর শিশু সন্তানসহ তার স্ত্রী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার(৩রা ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর যাওয়ার পথে তারা নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন-মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের দুবাই প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী শিউলি সুলতানা(৩৪) ও তার ২ বছরের শিশু পূত্র আরাফাদ মোল্যা। এব্যাপারে মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

সাধারন ডায়রী সূত্রে জানাগেছে, গত রোববার(৩রা ডিসেম্বর) দুপর সাড়ে ১২ টার দিকে মুকসুদপুর থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। এরপর থেকে তারা আর বাড়ীতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনদের বাড়িতে তাদের খোঁজ করা হয়। তারপরেও তাদের আর কোন খোঁজ-খবর পাওয়া পায়নি।

নিখোঁজ হওয়া গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী আমিনুল ইসলাম মোবাইল ফোনে জানান, আমার শিশু পুত্র আরাফাদ মোল্যা অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তার দেখানোর জন্য ফরিদপুর যাবার জন্য বাসা থেকে বের হন। এরপর মোবাইল ফোনের মাধ্যমে জানায় বাস না পাওয়ায় একটি মাইক্রেবাসে করে ফরিদপুর যাচ্ছেন। এর কিছু সময় পর আমার স্ত্রী ফোন করে আবারো জানান, তার কাছে সোনার গহনা রয়েছে। এসময় আমি তাকে সাবধানে রাখতে বলি। আসতে দেরি হওয়ায় দেড়ঘন্টা পর স্ত্রীর মোবাইলে ফোন করলে বন্ধ পাই। এরপর স্ত্রী আর সন্তানের কোন খোঁজ পাইনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায় নি।

নিখোঁজ হওয়া গৃহবধূর ভাই সাংবাদিক হুসাইন আহমদ জানান, মুকসুদপুর কলেজ মোড় বাসষ্ট্যান্ড থেকে ওই মাইক্রোবাসে ওঠে আমার বোন ও ভাগ্নে। কিন্তু, আজ চার দিন পার হলেও তাদের কোন খোঁজ পাওয়া যায় নি। এব্যাপারে আমার দুলাভাই বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ওই গৃহবধূ ও তার শিশু পূত্র ফরিদপুরের সালতা থেকে নিখোঁজ হয়েছেন। আমরা তাদেরকে খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রেখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুবাই প্রবাসীর শিশু সন্তানসহ স্ত্রী গত চার দিন ধরে নিখোঁজ

আপডেট সময় ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭