ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

অাকাশ জাতীয় ডেস্ক:

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক নির্দেশনায় নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামী দুই বছর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না দেওয়ান মুজিবুর রহমান।

আজ বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠানো এক নির্দেশনায় এ নির্দেশ দেওয়া হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৬ সালে এনআরবিসির ৭০১ কোটি টাকা ঋণে গুরুতর অনিয়মের তথ্য উঠে আসে। বাংলাদেশ ব্যাংক এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেয়। এবছরের বছরের ২০ মার্চ ব্যাংকটির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো পৃথক নোটিশে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে এনআরবিসি ব্যাংক চালাতে ব্যর্থ হয়েছে ফরাছত আলীর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। আর ব্যাংকটিতে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এমডি। এমনকি তারা গুরুতর প্রতারণা ও জালিয়াতি করেছেন, যা ফৌজদারি আইনে দণ্ডনীয়।

সংশ্লিষ্ট বিষয়টিতে বিশদ অনুসন্ধানের পর দেওয়ান মুজিবুর রহমানের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

আপডেট সময় ০৩:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭