ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাত দিনেও পরিচয় মেলেনি বোরকা পরিহিত তরুণীর

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ ফতুল্লার ভুইগড় এলাকায় নিহত বোরকা পরিহিত তরুণীর পরিচয় মেলেনি সাত দিনেও। নিহতের ঘটনায় হওয়া মামলাটির দায়িত্ব দেয়া হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে।

মঙ্গলবার সকালে মামলাটি ডিবি পুলিশকে হস্তান্তর করে থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদশর্ক (তদন্ত) মাজাহারুল ইসলাম অজ্ঞাত পরিচয় তরুণীর মামলাটি ডিবি পুলিশকে দেয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

পরিদর্শক জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সর্বোচ্চ চেষ্টায় মামলাটি তদন্তের কাজ শুরু হয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার ফতুল্লার ভূঁইগড় সিকদার ফিলিং স্টেশনের পেছনের একটি নির্জন জায়গা থেকে বোরকা পরিহিত তরুণীর লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

তরুণীর বয়স আনুমানিক ২৭ বছর ধারণা করছে পুলিশ। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার পরনে কালো রংয়ের বোরকা ও মাথায় হিজাব রয়েছে বলে জানিয়েছিলেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ময়না তদন্তের পর থানা পুলিশ একটি মামলা দায়ের করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত দিনেও পরিচয় মেলেনি বোরকা পরিহিত তরুণীর

আপডেট সময় ১২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭