ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রীপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ধনুয়া উত্তরপাড়া গ্রামে সোমবার রাতে একটি পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ জানান, ধনুয়া উত্তরপাড়া গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে সোমবার রাতের কোন এক সময় গত দুই বছর আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, নুরুল ইসলাম ও চার বছর আগে মারা যাওয়া রিপন মিয়া, জহুরা খাতুনসহ মোট চারটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।

তিনি জানান, সকালে কবরের মাটি সরানো দেখে পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা কবরের ভেতর কঙ্কালের অস্তিত্ব খুঁজে পাননি। পরে কবরগুলো মাটি দিয়ে ঢেকে দেয়া হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ বিষয়ে পুলিশ অবগত নয়। তবে কেউ কোন অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নাভহান

শ্রীপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

আপডেট সময় ১১:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭