ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খাগড়াছড়িতে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় মায়ের সঙ্গে অভিমান করে মো. ওমর ফারুক (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মাটিরাঙ্গা উপজেলার অদুরে বেলছড়ির বদনকার্বারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে বদনকার্বারী পাড়ার মো. আবদুল মালেকের ছেলে এবং বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে লেখাপড়া নিয়ে মা মো. ওমর ফারুককে বকাঝকা করেন। এ নিয়ে রাগে-অভিমানে রাতের কোনো এক সময় সবাই ঘুমিয়ে পড়লে সে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে গলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে।

সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে মা ও ভাবি ঘুম থেকে ওঠে বাড়ির পাশের কাঁঠাল গাছে ওমর ফারুকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সুর-চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। এসময় স্থানীয় ইউপি মেম্বার মো. এনামুল হক রাজীব পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িতে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ১১:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭