ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অপর একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লা জেলার বরুড়া থানার শাহাপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুর রব ও একই জেলার চান্দিনা থানার তেওনাইল গ্রামের আব্দুর হালিমের ছেলে সিদ্দিকুর রহমান। দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহকারীকে জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক তৌহিদুর রহমান।

পুলিশ জানায়, নিহতরা কুমিল্লার চান্দিনা থেকে সবজি বোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম আসছিলেন। ভোরের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টিল মিলের সামনে দাঁড়িয়ে থাকা অপর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুইটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭