ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিশরের সাবেক প্রধানমন্ত্রী নিখোঁজ, পরিবারের দাবি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরের সাবেক প্রধানমন্ত্রী আহমাদ শফিক এখন কোথায় আছেন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেন এবং সম্প্রতি আমিরাত সরকার তাকে দেশ থেকে বহিষ্কার করেছে কিন্তু তাকে কোথায় পাঠানা হয়েছে তা জানা যাচ্ছে না। তার চলাফেরার ওপর কিছুদিন আগে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

আহমাদ শফিকের পরিবার বলছে, তারা আরব আমিরাত সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছে। এর আগে আহমাদ শফিক জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কিন্তু তাকে আমিরাত ছাড়তে দেয়া হচ্ছে না। আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি অংশ নেবেন এবং শফিককে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। সিসির সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

শফিকের অভিযোগের পর আরব আমিরাত সরকার তাকে দেশ থেকে বহিষ্কার করে। কয়েকটি খবরে বলা হয়েছে, শনিবার শেষ বেলায় তিনি মিশরে পৌঁছেছেন এবং বেসরকারি সূত্র থেকে বলা হয়েছে, তারা তাকে রাজধানী কায়রোয় দেখেছেন। তবে তার পরিবার বলছে, আহমাদ শফিক কোথায় আছেন তারা তা জানে না। আমিরাত সরকার তাকে বহিষ্কারের কথা নিশ্চিত করেছে কিন্তু মিশর সরকার তার পৌঁছানোর কথা নিশ্চিত করেনি।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিষয়টিতে তাদের কোনো দায়িত্ব নেই। শফিকের পরিবার ও আইনজীবীরা বলেছেন, তারা মামলা দায়েরের পরিকল্পনা করছেন। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদ শফিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গত বুধবার তিনি ঘোষণা করেছেন যে, আগামী বছরে অনুষ্ঠেয় নির্বাচনেও তিনি লড়বেন। আহমাদ শফিককে জেনারেল সিসির বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিশরের সাবেক প্রধানমন্ত্রী নিখোঁজ, পরিবারের দাবি

আপডেট সময় ০৮:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭