ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেরুজালেমে দূতাবাস সরানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে হামাসের হুঁশিয়ারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম আল-কুদসে সরিয়ে নেয়ার পরিকল্পনার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, মার্কিন দূতাবাস স্থানান্তরের অর্থ হবে জেরুজালেম আল-কুদস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া যার পরিণতি হবে ভয়াবহ।

শনিবার হামাস এক বিবৃতিতে বলেছে, ‘এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা হবে জেরুজালেম আল-কুদস শহরের ওপর মার্কিন আগ্রাসন এবং এর ওপর ইহুদিবাদী দখলদারিত্বকে স্বীকৃতি দেয়া।’

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেম আল-কুদস ইসরায়েলের দখলকৃত শহর হওয়ার কারণে সেখানে দূতাবাস স্থানান্তর হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তেল আবিব সরকার এই শহর থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করে এটিকে ইহুদিকরণের যে পরিকল্পনা করছে, দূতাবাস স্থানান্তরিত হলে ইহুদিবাদী সরকার খুব সহজে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।’

যুক্তরাষ্ট্র যাতে এই ‘নৃশংস সিদ্ধান্ত’ বাস্তবায়ন করতে না পারে সেজন্য ফিলিস্তিনি জাতিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, আল-কুদস হচ্ছে আরব ও ইসলামি পরিচিতির শহর এবং ফিলিস্তিনি ভূমি। এই পরিচয় মুছে ফেলার যেকোনো পরিকল্পনা রুখে দেয়ার জন্য সব আরব ও মুসলিম দেশের প্রতিও আহ্বান জানিয়েছে হামাস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের গোড়ার দিকে ক্ষমতায় এসেই ইসরায়েলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল-কুদস শহরে স্থানান্তরের ঘোষণা দেন। কিন্তু বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার জের ধরে জুন মাসে তিনি ওই সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি ছয় মাসের জন্য স্থগিত রাখেন।

আগামীকাল সোমবারের মধ্যে ট্রাম্প ওই স্থগিতাদেশ আরো ছয় মাস বাড়ানো হবে কিনা সে বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন। বিভিন্ন সুত্রে পাওয়া খবরে জানা গেছে, ট্রাম্প হয়ত দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত আবার স্থগিত রাখবেন। কিন্তু এর পরিবর্তে তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডি-৮ জোটে বাণিজ্যিক চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

জেরুজালেমে দূতাবাস সরানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে হামাসের হুঁশিয়ারি

আপডেট সময় ০১:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭