ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বাগেরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান নুরল ইসলাম মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম বাগেরহাট শহরের দশানী এলাকার খান আব্দুল হাকিমের ছেলে।

গতকাল শুক্রবার রাত আটটার দিকে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের বেদগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালকসহ সাতজন নিহত হয়। আহত হয় নুরুল ইসলামসহ ২০ জন।

নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার খান নুরল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বাগেরহাট নিয়ে আসা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০১:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭