ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের তিন দিন পর হামিদুল ইসলাম নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করছে পুলিশ। উপজেলার সাহেবগঞ্জ বাগদাহ ফার্ম এলাকার মেরবিল থেকে শুক্রবার দুপুর দুইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকার লোকজন চাঁন মিয়া নাম এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহত হামিদুল ইসলাম উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আব্দুল সালামের ছেলে। আটক চাঁন মিয়া পাশ্ববর্তী বেগুনবাড়ী গ্রামের ইছাহাক আলীর ছেলে। এলাকাবাসী জানান, হামিদুল ইসলাম ভ্যান নিয়ে বুধবার সকালে চাঁন মিয়ার রিজার্ভ ভাড়ায় গিয়ে নিখোঁজ হন।

কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে চাঁন মিয়াকে নিজ বাড়ি থেকে কৌশলে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হামিদুলকে শ্বাসরোধ করে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করে। পরে চাঁন মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার তদন্তককারী কর্মকর্তা বলেন, চাঁনমিয়ার স্বীকারাক্তি অনুযায়ী ওই এলাকা থেকে হামিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব

নিখোঁজের তিন দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭