ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

যেসব জেলায় আগামিকাল থেকে স্মার্টকার্ড বিতরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের ২৭টি জেলায় ডিজিটাল জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হবে আগামিকাল শুক্রবার থেকে। সিটি কর্পোরেশন এলাকার পর এবার এসব জেলায় স্মার্টকার্ড বিতরণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জুনিয়র কনসালটেন্ট কমিউনিকেশন অফিসার হোসাইন আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, জানুয়ারির মধ্যে ২ হাজার ফিঙ্গারপ্রিন্ট ও ২ হাজার চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার মেশিন কেনার প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো পেলে ফেব্রুয়ারি থেকে সারাদেশে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

জানা যায়, ১ ডিসেম্বর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুর সদর, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর, রাঙামাটি সদর, পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর, বরগুনা সদর, মেহেরপুর সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, সুনামগঞ্জ সদর, বগুড়া সদর, জয়পুরহাট সদর, পাবনা সদর, নেত্রকোনা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, পঞ্চগড় সদর, গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর ও নোয়াখালী সদর।

বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি কর্পোরেশনে ডিজিটাল কার্ড বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া ২২ নভেম্বর ঢাকার সাভার, ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি এবং ২৮ নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

যেসব জেলায় আগামিকাল থেকে স্মার্টকার্ড বিতরণ

আপডেট সময় ০৩:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭