ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীকে নিয়ে কুটূক্তি, কোম্পানিগঞ্জে ইউপি সচিব আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অপরাধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নামে এক ইউপি সচিবকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নজরুল ইসলাম জেলার সদর উপজেলার নোয়ান্ন ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে। তিনি চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব।

জানা যায়, সচিব নজরুল ইসলাম দেড় বছর পূর্বে এই ইউনিয়ন পরিষদে যোগদান করেন। যোগদানের পর বিভিন্ন সময় তিনি তার ব্যবহৃত মুঠোফোন ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ফেসবুকে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীকে কুটূক্তি করে পোস্ট দিয়ে আসছিলেন।

পরে পোস্টের বিষয়টি চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফি উল্যা নজরে আসলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামকে অবহিত করেন।

অভিযোগেরভিত্তিতে নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে তার ফেসবুক যাচাই করে সরকারিবিরোধী ও প্রধানমন্ত্রীকে কুটূক্তি করে স্ট্যাটাস পেয়ে নিশ্চিত হওয়ায় তাকে আটক করে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে। ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফি উল্যাহ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুটূক্তি, কোম্পানিগঞ্জে ইউপি সচিব আটক

আপডেট সময় ০১:১৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭