ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে গণধর্ষণ, প্রেমিক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মোবাইলে ফোনে প্রেমের ফাঁদে ফেলে ৭ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতভর সিদ্ধিরগঞ্জ উত্তর কদমতলী এলাকায় একটি ফ্ল্যাট বাসায় আটক রেখে ওই ছাত্রীর প্রেমিক আব্দুস সালাম ও তার ৫/৬ জন বন্ধু ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় প্রেমিক আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। ঘটনাটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আব্দুস সাত্তার মিয়া।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ৭ম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে আব্দুস সালাম মোবাইল ফোনের মাধ্যমে এক বছর ধরে সম্পর্ক করে আসছিল। প্রেমের ফাঁদে ফেলে গত সোমবার বিকাল ৪টার দিকে মেয়েটিকে ফুসলিয়ে আব্দুস সালাম তার বন্ধু ইমরানের ভাড়া করা উত্তর কদমতলীর একটি ফ্ল্যাট বাসায় নিয়ে যায়। এরপর ওই ফ্ল্যাটে রাতভর আটক রেখে আব্দুস সালাম ও তার বন্ধুরা ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে মেয়েটি বাসায় ফিরে তার মায়ের কাছে ঘটনাটি অবহিত করলে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই গোদনাইল এনায়েতনগর এলাকার রহমত আলী মোল্লার ভাড়াটিয়া বাড়ি থেকে আব্দুস সালামকে পুলিশ আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই রাকিবুল ইসলাম জানান, আটক আব্দুস সালাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দরগা এলাকার নাজিমউদ্দিনের ছেলে। সে গোদনাইল নীট কনসার্ণ গ্রুপের নিটিং সেকশনের শ্রমিক।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া জানান, গণধর্ষণের ঘটনায় ধর্ষিতা নিজেই আব্দুস সালামসহ ৫-৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় আটক আব্দুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে গণধর্ষণ, প্রেমিক আটক

আপডেট সময় ১২:০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭