ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলায় টাইটানিকের রিমেকে দেব, গুজব বললেন রুক্মিণী

আকাশ বিনোদন ডেস্ক:

১৯৯৭ সালে গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া ‘টাইটানিক’ ছবির রিমেক হতে চলেছে এবার বাংলায়! পরিচালক রাজ চক্রবর্তীই নাকি পরিচালক জেমস ক্যামেরনের দেখানো পথে হাঁটতে চলেছেন। এমনকি নায়ক-নায়িকা হিসেবে জ্যাক ও রোজের চরিত্রে অভিনয় করবে দেব ও রুক্মিণী।

গতকাল পর্যন্ত এমনই খবর ঘুরপাক খেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালগুলোতে।

তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গোটা ব্যাপারটাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন রুক্মিণী। টুইটারে তিনি বলেছেন , “আমি এবং দেব কেউই রাজ চক্রবর্তী পরিচালিত কোনো টাইটানিক-এ কাজ করছি না। যারা এটা ছড়িয়ে তারা অবশ্যই লোক হাসানোর জন্য করেছে। আমি সম্পূর্ণভাবে বিনোদিত হয়েছি। ”

প্রসঙ্গত, দেবের প্রেমিকা রুক্মিণী। আর যারা ওই ঘটনা রটিয়েছিল তারা অবশ্যই এই বিষয়টাও মাথায় রেখেছিল। এর ফলে খুব দ্রুত এই খবর ভাইরাল হয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলায় টাইটানিকের রিমেকে দেব, গুজব বললেন রুক্মিণী

আপডেট সময় ১২:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭