ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় দুদুকে অবাঞ্ছিত ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে ‘কটূক্তি’ করে নিজ জেলা চুয়াডাঙ্গায় অবাঞ্ছিত হয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তার বক্তব্যের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে মঙ্গলবার জেলা যুবলীগ এই ঘোষণা দেয়। মঙ্গলবার বিকালে শহরের শহীদ হাসান চত্বরে এই অবরোধ কর্মসূচি পালন করে যুবলীগ। এ সময় চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুরসহ তিনটি রুটের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

গত রবিবার ঢাকায় এক আলোচনা সভায় দুদু বলেন, ‘কবে কোন কালে কে বক্তৃতা করেছিল, তা নিয়ে কী মাতামাতি!’ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই বঙ্গবন্ধু এই ভাষণ দিয়েছিলেন। সেখানে স্বাধীনতার কিছু ছিল না।’ দুদুর সেই বক্তব্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের পর থেকেই জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের কেদারগঞ্জস্থ যুবলীগ কার্যালয়ে সমবেত হতে থাকেন।

বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল সহকারে নেতাকর্মীরা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থান নেন। এক পর্যায়ে তারা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহীদ হাসান চত্বরে অবরোধ গড়ে তোলেন। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলেন রাজপথ। দীর্ঘক্ষণ অবরোধের কারণে বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-যশোর ও চুয়াডাঙ্গা-ঝিনাইদাহসহ আঞ্চলিক বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল।

এ সময় রাস্তা অবরোধের মধ্যেই শহীদ হাসান চত্বরে সমাবেশ করেন যুবলীগের নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু, বর্তমান সাধারণ সম্পাদক মো. জানিফ আহম্মেদ ও যুবলীগ নেতা হাফিজুর রহমান।

বক্তারা বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে পাগল আখ্যায়িত করেন। বলেন শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গার একজন কুলাঙ্গার সন্তান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন ইউনেস্কোর মতো প্রতিষ্ঠান স্বীকৃতি দেয় তখন বিএনপি নেতার এই বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও রাষ্ট্রদোহের শামিল।

যুবলীগ নেতারা শামসুজ্জামান দুদুকে চুয়াডাঙ্গায় অবাঞ্ছিত ঘোষণা করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এর আগে একই ঘটনার প্রতিবাদে সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেন এবং দুদুর কুশপুতুল দাহ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চুয়াডাঙ্গায় দুদুকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় ১২:৪৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭