ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের ৭ মাসের ছেলেকে আছাড় মেরে হত্যা করেছে পাষণ্ড বাবা

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের সাত মাস বয়সী ছেলেকে টিউবওয়েলের সাথে আছাড় মেরে হত্যা করেছে পাষণ্ড বাবা। সোমবার বেলা ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাংগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জুনায়েদ। সে আটুলিয়া গ্রামের বাসিন্দা কাদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আটুলিয়া গ্রামের বাসিন্দা কাদের আলী তার শ্বশুর বাড়ী হাওয়ালভাংগীতে বেড়াতে আসে। দুপুরের দিকে তার ছেলে তার কোলে ছিলো। এ সময় বাড়ির লোকজন কেউ বুঝতে পারেনি যে কাদের তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ উন্মাদ হয়ে কাদের আলী বাড়ীতে থাকা টিউবওয়েলের সাথে তার ছেলেকে সজোরে আছাড় মারে। দ্বিতীয় বার আবারও সজোরে আছাড় মারলে ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা শিশু বাচ্চাকে নিয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্যামনগর স্বাস্থ্য কমপেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাকির হোসেন বলেন, জরুরী বিভাগে বাচ্চাটিকে নিয়ে আসার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে জেনেছি বাচ্চাটি সদর হাসপাতালে নেয়ার পথে মারা গেছে।

এ বিষয়ে শ্যামগনর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, এ ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, অমানবিক এমন ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজের ৭ মাসের ছেলেকে আছাড় মেরে হত্যা করেছে পাষণ্ড বাবা

আপডেট সময় ০২:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭