ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঠাকুরগাঁওয়ে ছেলের নির্যাতনে বাবা হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক:

বাবা ভরসা ও ছায়ার নাম। পরম নির্ভরতার নাম। সন্তানের জন্য কী-ই না করেন তিনি! ভাষাভেদে শব্দ আর স্থানভেদে বদলায় উচ্চারণ, তবে বদলায় না রক্তের টান। দেশ থেকে দেশে কিংবা সময় থেকে সময়ে একই মমতায় চিরন্তন পিতা-সন্তানের বন্ধন। সন্তান সামনে এলে সব কান্তি যেন ভুলে যান বাবা। সন্তানের চাওয়াই যেন তার চাওয়া হয়ে ওঠে। বাবাকেই আদর্শ মনে করে সন্তানরা। বাবা সন্তানকে শেখান, কীভাবে মাথা উঁচু করে পৃথিবীতে টিকে থাকতে হয়। আর সেই সন্তান যদি বড় হয়ে বাবাকে নির্যাতন করে তার থেকে কষ্টদায়ক বিষয় আর কি হতে পারে?

সোমবার ঠাকুরগাঁও হরিপুর উপজেলার রনহাট্টা চৌরঙ্গী এলাকার আকবর আলী (৭৫) নামে এক বৃদ্ধ বাবা সন্তানের নির্যাতনের শিকার হয়ে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

নির্যাতিত বৃদ্ধ বাবা আলী আকবর জানান, জোড়পূর্বক আমার ছেলে সেলিম বসত ভিটার জমি লেখে নিতে চায়। আমি দিতে রাজি না হলে সে নির্মমভাবে মেরে বাড়ি থেকে বেড় করে দেয়। এ অবস্থায় থানায় অভিযোগ করি। পরে এলাকার রাশেদ নামে এক পল্লী চিকিৎসক আমাকে উদ্ধার করে হরিপুর হাসপাতালে ভর্তি করেছেন। ছেলেকে কত কষ্ট করে মানুষের খামারে কাজ করে বড় করেছি। কিন্তু আমার সেই ছেলেই আমাকে আজ নির্যাতন করল। পুলিশকে অভিযোগ করার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

হরিপুর উপজেলার স্থানীয় সংবাদকমী কবিরুল ইসলাম কবির জানান, একজন বৃদ্ধ বাবাকে ছেলের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে- তা খুবই কষ্টদায়ক। বৃদ্ধ বাবা’র শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। বর্তমানে হাসপাতালের ভর্তি রয়েছেন তিনি। হরিপুর ডাঙ্গীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজামান মনি জানান, ছেলের হাতে বৃদ্ধা বাবাকে নির্যাতনের ঘটনাটি অবগত হয়েছি। বিষয়টি স্থানীয়ভাবে দেখা হচ্ছে।

হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোস্তাফিজুর রহমান জানান, বৃদ্ধা বাবার শরীরে আঘাতের অনেক দাগ রয়েছে। তাকে হাসপাতাল থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, অভিযোগ থানায় আসতে পারে। পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ছেলের নির্যাতনে বাবা হাসপাতালে

আপডেট সময় ১২:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭