ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিরোধী দলে গেলে আ.লীগ কীভাবে সমাবেশ করে দেখব: সোহেল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরোধী দলে গেলে আওয়ামী লীগ কীভাবে মিছিল, সমাবেশ করে সেটা দেখে নেয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল। অতীতেও আওয়ামী লীগ বিরোধী দলে ছিল জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতেও বিরোধী দলে যাবেন।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে সোমবার বিকালে রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনায় সোহেল একথা বলেন।

বিএনপিকে সরকার সভা সমাবেশ করতে দিচ্ছে না অভিযোগ করে সোহেল বলেন, ‘আমরাও দেখবো আগামীতে আপনারা (সরকার) কীভাবে মিছিল, মিটিং করেন।’

‘অত্যাচারী শাশুড়ি যেমন ভুলে যায় তিনিও এক সময় ছেলের বউ ছিলেন, তেমনি বর্তমান সরকারও ভুলে গেছে তারা বিরোধী দলে ছিল।’

সোহেল বলেন, ‘আমরা পল্টনে সভা সমাবেশ করতাম, মুক্তাঙ্গনে সমাবেশ করতাম, প্রেসক্লাবের সামনে কর্মসূচি করতে পারতাম। কিন্তু এখন সরকার তা বন্ধ করে দিয়েছে। এখন মিলনায়তনেও সভা করতে বাধা দিচ্ছে।’

তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে অভিযোগ করে সোহেল বলেন, ‘তারা যারাই হোক আগামী দিনে তাদের বিচার কাঠগড়ায় দাঁড় করব।’

মহানগরের উত্তর সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে আলোচনায় বিএনপি নেতা আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, কাজী আবুল বাশার, আহসান উল্লাহ হাসান, আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিরোধী দলে গেলে আ.লীগ কীভাবে সমাবেশ করে দেখব: সোহেল

আপডেট সময় ১০:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭