ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখন ফোন দিলেই বাড়িতে হাজির হবেন চিকিৎসক

অাকাশ জাতীয় ডেস্ক:

শীতকালে ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত নম্বর ফোন করলেই চিকিৎসক তার বাড়িতে গিয়ে হাজির হবে। পাশাপাশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করবে। রোববার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএসসিসি মেয়র এ ঘোষণা দেন।

মেয়র বলেন, নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বর (০৯৬১১০০০৯৯৯) কল দিলেই বাসায় যাবেন চিকিৎসকরা। বিনামূল্যে ওষুধও দেয়া হবে। শীতের কারণে অনেকেই বিশেষ করে শিশুরা নানা রোগে আক্রান্ত হয়। এ জন্যই আগামীকাল থেকে এই সেবা চালু করা হবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। ১৫০ জন মাঠপর্যায়ে কাজ করবে। প্রয়োজনে সদস্যসংখ্যা আরো বাড়ানো হবে।

২৮ নভেম্বর মেয়রের বাবা প্রয়াত মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সেবা দেয়ার তিনি উদ্যোগ নিয়েছেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখন ফোন দিলেই বাড়িতে হাজির হবেন চিকিৎসক

আপডেট সময় ০১:২৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭